Home আলোচিত যুক্তরাষ্ট্রে বসে আফসোস করছেন শাকিব খান

যুক্তরাষ্ট্রে বসে আফসোস করছেন শাকিব খান

0
166

পাঁচ মাসের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এবারের ঈদুল ফিতর তিনি সেখানেই পালন করবেন। আমেরিকায় শাকিব খান যেখানে থাকেন, তার ১০ মিনিট দূরত্বে একটি আলবেনিয়ান মসজিদ আছে। ঈদের নামাজ সেখানেই পড়বেন। ঈদের দিন পরবেন দেশ থেকে পাঠানো পাজামা-পাঞ্জাবি।

আমেরিকা থেকে দেশের গণমাধ্যমকে এসব কথা শাকিব খানই জানিয়েছেন। পাশাপাশি একটি আফসোসের কথাও প্রকাশ করেছেন কিং খান। জানিয়েছেন, ঢাকায় ঈদের জামাত শেষে ঘরে গিয়ে তিনি মায়ের হাতে বানানো সেমাই ও কাচ্চি বিরিয়ানি খেতেন। মিষ্টি খেতে খুব পছন্দ করেন শাকিব খান। তবে এবার মায়ের হাতের বানানো খাবার খাওয়া হবে না তার।

ক্যারিয়ারে এবারই প্রথম আমেরিকায় ঈদ পালন করতে যাচ্ছে শাকিব খান। ঈদের দিনে তার কী কী পরিকল্পনা রয়েছে, তাও জানিয়েছেন অভিনেতা। বলেছেন, ‘আমার কয়েকজন কাছের আত্মীয় আছেন, তাদের কাউকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে যাব। নামাজ শেষে আত্মীয়ের বাড়ি যাবো। সেখানে পছন্দের খাবার খাবো। এরপর বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হবো।’

গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন শাকিব খান। সেখানকার নাগরিকত্বের আবেদনও করেছেন। শিগগিরই গ্রিন কার্ড পেয়ে যাবেন বলে শোনা যাচ্ছে। ঈদ উপলক্ষে দেশে ফেরার কথা ছিল শাকিবের। কিন্তু গ্রিন কার্ডের জন্য আরোপিত শর্তের কারণে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে তাকে।

এদিকে দেশে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে শাকিবের নতুন দুটি সিনেমা। এগুলো হলো ‘বিদ্রোহী’ ও ‘গলুই’। এর মধ্যে শতাধিক প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বিদ্রোহী’; অন্যটির হলসংখ্যা ৩০টির মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here