রংপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আ.লীগ নেতা মাওলা

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরের মিঠাপুকুরে বয়ে যাওয়া বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এতে আহতও হয়েছেন ১০ জন। তিন মিনিটের এই কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে ৪টি গ্রাম। এসময় ঘর-বাড়িসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণসহ আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। ঈদকে সামনে রেখে তাদের মাঝে ঈদ সামগ্রীও প্রদান করেন তিনি।

এদিকে উপজেলার নয়া পাড়ার ক্ষতিগ্রস্থ হেলাল মিয়া জানান, হ্যামার শ্যাষ হয়া গেল কাউও হামার খোঁজ নেয় নাই, মাওলা ভাই হ্যামার পাশত আসায় হামরা খুশি। এলাকাত নেতার অভাব নাই কিন্তু কাউকে পাশে পাওয়া যায় না। এই নেতার আল্লাহ ভালো করুক।

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা বলেন, নেতা হিসেবে নয় মানুষ হিসেবে আমার দায়িত্ব তাই চেষ্টা করেছি তাদের সুখে দুখে পাশে থাকার। এভাবেই তাদের পাশে থাকতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *