শেষপর্যন্ত টিকলো না ইলিয়াস-সুবাহ’র সংসার

শেষ পর্যন্ত ভেঙেই গেল সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহর সংসার। সুবাহকে তালাক দিয়েছেন ইলিয়াস। গত ১৩ মার্চ সুবাহকে তালাকের নোটিশ পাঠান তিনি।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইলিয়াস নিজেই। তিনি জানান, তালাকের নোটিশ যথানিয়মে সুবাহর বরাবর পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা কার্যকর হয়ে যাবে।

গত বছরের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। এর কয়েকদিন পর খবরটি প্রকাশ্যে আনেন তারা। কিন্তু বিয়ের এক সপ্তাহ না গড়াতেই তুমুল বিবাদে জড়িয়ে পড়েন দম্পতি। যা হাতাহাতির পর্যায়েও চলে যায়।

সুবাহ অভিযোগ তোলেন, ইলিয়াস আগের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। ফলে তিনি প্রতারণার শিকার হয়েছেন। অন্যদিকে ইলিয়াস দাবি করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।

এক পর্যায়ে সুবাহর বাসা থেকে বের হয়ে দুবাই চলে যান ইলিয়াস। এরপর গায়কের নামে মামলা দায়ের করেন অভিনেত্রী। ইলিয়াসও পাল্টা মামলা করেন সুবাহর নামে।

গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়, একে-অপরের নামে কাদা ছোঁড়াছুড়ি করেছেন ব্যাপক। তবে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী বিচ্ছেদের পথে হাঁটলেন তারা।

যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি নায়িকা সুবাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *