এসব কথা বলতে চাইনি, আজ বলতে বাধ্য হলাম: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। একের পর এক নাটকীয়তা চলছে এই সমিতিকে নিয়ে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা তানিন সুবহা অভিযোগ করেন, শিল্পীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে শিল্পী সমিতির বর্তমান কমিটি। নিজের উদাহরণ দিয়ে নায়িকা বলেন, অনেককে ডেকে নিয়ে বৈশাখী উপহার দিলেও তাকে দেওয়া হয়নি। এছাড়া শিল্পী সমিতির ইফতারেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ নিয়ে সোমবার রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ইফতার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নিপুণ।

জবাবে এই নায়িকা দাবি করেন, ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়ে তানিন সুবাহকে ইনবক্সে ডিজিটাল কার্ড পাঠানো হয়েছিল। এখন ডিজিটালের যুগ। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এছাড়া তানিনকে সময়ের সঙ্গে আপডেট হওয়ার পরামর্শও দেন নিপুণ।

অভিনেত্রী এও দাবি করেন, তানিনের বাসায় বৈশাখী উপহার পাঠানো হয়েছিল। কুরিয়ার সার্ভিসের ভয়েজ রেকর্ড আমার কাছে আছে। তাছাড়া উপহারগুলো তানিনকে ভিডিও কলেও দেখানো হয়েছিল।’

শিল্পী সমিতির নির্বাচনের দিন তানিন সুবহার গাড়িতে করে এফডিসিতে ৭০০ খাবার প্রবেশ করেছিল বলেও দাবি করেন নিপুণ। তিনি বলেন, ‘এসব কথা বলতে চাইনি, কিন্তু আজ বলতে বাধ্য হলাম।’

এদিকে নিপুণের এই বক্তব্যের পর সোমবার রাতেই তানিন সুবহা ফের সরব হন ফেসবুকে। নিপুণ মিথ্যাচার করেছেন দাবি করে তিনি লেখেন, ‘নিপুণ আপার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই- আপনি আজ গণমাধ্যমে যেই বক্তব্য দিয়েছেন তা পুরোটাই মিথ্যা। এসময় তিনি নিপুণকে ওপেন চ্যালেঞ্জ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *