দেশের প্রতাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ফের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, একাধিক প্রোজেক্ট নিয়ে হাজির হতে যাচ্ছে জাজ।
এই প্রতিষ্ঠানের হাত ধরেই মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো বহু নায়ক-নায়িকা চলচ্চিত্রে এসেছেন।
এবার জাজের নতুন প্রোজেক্টে বেশ কজন নতুন নায়িকার কাজের গুঞ্জন চাউর হয়েছে। তাদের মধ্যে অন্যতম অধরা খান। এরই মধ্যে এই নায়িকার ৩ টি সিনেমা মুক্তি পেয়েছে।
সূত্রের খবর, জাজের সঙ্গে অধরার দীর্ঘদিন ধরেই নতুন প্রোজেক্টের ব্যাপারে কথা চলছে। কিন্তু ব্যাটে বলে হয়ে উঠছিল না। কিন্তু এই রমজানে জাজের কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে অধরাকে সাহরি করতে দেখা গেছে। রাজধানীতে কোনো একটি রেস্তোরাঁয় মুখোমুখি বসা দুজনের একটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে।
এদিকে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চাউর হয়েছে, আজিজ ও অধরার প্রেমের সম্পর্ক চলছে। যদিও এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবুও বাতাসে সেই প্রেমের গুঞ্জন ভাসছেই।
এ বিষয়ে চিত্রনায়িকা অধরা খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি বার বার ফোন কেটে দেন।
