পুত্র সন্তানের বাবা হলেন নায়ক সিয়াম

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদের ঘরে নতুন অতিথি এসেছে। রাজধানীর একটি বেসকারি হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী মঙ্গলবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সিয়াম আহমেদের একটি পারিবারিক সূত্র।

সিয়ামের ব্যক্তিগত নম্বরে কল করা হলে তিনি সাড়া দেননি। তবে ওই সূত্র জানিয়েছে, সিয়াম ছেলের বাবা হয়েছেন। তার স্ত্রী ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।

এর আগে গেল বছরের ডিসেম্বরে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বনরত ছবি অন্তর্জালে প্রকাশ করে বাবা হচ্ছেন সেই সুখবর জানিয়েছেন নায়ক।

ছবিটির ক্যাপশনে সিয়াম লিখেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌’।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।

সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। আসন্ন ঈদে সিয়ামের ‘শান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *