Home বিনোদন বাংলাদেশি নির্মাতারা চাইলে আমাকে ব্যবহার করতে পারেন: জয়া আহসান

বাংলাদেশি নির্মাতারা চাইলে আমাকে ব্যবহার করতে পারেন: জয়া আহসান

0
114

ফেরেশতে নামের একটি সিনেমায় অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এরইমধ্যে কিছু ছবি ও তথ্য প্রকাশ পেয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্টরা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সিনেমাটি সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয়, ফেরেশতে সিনেমাটি ইরানি, তবে এটি দৃশ্যায়তি হচ্ছে বাংলা ভাষায়।

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের গল্প ও পরিচালনায় এরইমধ্যে সিনেমার বেশ কিছু শুটিং হয়েছে রাজধানীর কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেল স্টেশন এলাকাসহ আরও কিছু জায়গায়।

পরিচালক বলেন, ‘এটি একটি ইরানি সিনেমা, যার গল্প বাংলাদেশি কিন্তু নির্মিত হবে ইরানি ঢঙে। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি পাঠানোর পরিকল্পনা আছে। ইরান ও বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে।’

সংবাদ সম্মেলনে জয়া বলেন, ‘দীর্ঘদিন আমি ঢাকাতে ছিলাম না। কলকাতাতে কিছু সিনেমার শুট শেষ করে করার পরপরই ফেরেশতে সিনেমায় ঢুকে যাই।’

জয়া বলেন, ‘এখানে আমরা একটু পিছিয়ে থাকা জনগোষ্ঠির প্রতিনিধিত্ব করে এমন কিছু মানুষের গল্প বলার চেষ্টা করেছি। প্রকাশ পাওয়া কিছু ছবিতে আপনারাও হয়তো সেটা বুঝতে পেরেছেন। এখানে আমরা অভিনয়টা না করার চেষ্টা করেছি। সেটাই পরিচালকের চাহিদা ছিল।’

জয়া আরও বলেন, ‘ইরানি সিনেমার কদর বিশ্ব দরবারে কেমন, সেটা আপনার সবাই জানেন। আশা করছি এ সিনেমাটি আমার জীবনে শিল্পের জন্য শিল্পের একটি কাজ হয়ে থাকবে। এটি আমার প্রোফাইলে কিছু অ্যাড করার মতো কাজ হবে।’

এদিন জয়া সাংবাদিকদের জানান, প্রযোজনায় যুক্ত থাকলেও আপাতত পরিচালনার তার কোনো ইচ্ছে নেই।

এসময় বাংলাদেশি সিনেমায় কাজ করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশি নির্মাতারা চাইলে আমাকে ব্যবহার করতে পারেন, কারণ অন্য দেশে আমি কাজ করবার সুযোগ পাচ্ছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নির্মাতাদের যদি মনে হয় আমি তাদের কাজ করার যোগ্য তাহলে তারা আমাকে নেবেন। আমার আর কিছু বলার নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here