মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৯ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় মারকাযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক।
আরো উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর মেয়র মোঃ. রকিবুল হক ছানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, গোপালপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. মাজহারুল ইসলাম, মারকাযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মো. আবুবকর হোসাইন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ময়নুদ্দিন বাবু, আরো ছিলেন অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের অভিভাবকমণ্ডলী ও এলাকার গন্মান্য ব্যক্তিবর্গ গণমাধ্যমকর্মী।
