সুনেরাহ’র সঙ্গে জুটি বাঁধলেন শরিফুল রাজ

সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজকে একসঙ্গে দেখা গিয়েছিল ন ডরাই সিনেমায়। আবারও তারা জুটি হয়েছেন, তবে এবার মিউজিক ভিডিওতে।

সুস্মিতা আনিসের গাওয়া ‘এক বিকেলে’ শিরোনামের গানে তাদের দেখা যাবে অনেকটা রাজা-রানির ঢঙে। ২৮ এপ্রিল ইউটিউবে প্রকাশ পাবে গানটি।

সুস্মিতা আনিস তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিযেছেন গানটির মুক্তির তারিখ। পাশাপাশি শেয়ার করেছেন একটি পোস্টারও।

সুনেরাহ বলেন, ‘গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে বছর খানেক আগে। গানটি প্রকাশ পাচ্ছে জন্য ভালো লাগছে। তবে অন্য একটি কারণের জন্য আমার আরও বেশি ভালো লাগছে।’

কারণটি জানিয়ে সুনেরাহ বলেন, ‘মিউজিক ভিডিওটাতে আমাকে অনেক সুন্দর লেগেছে। আমি যে অনেক মেকআপ করেছি, তেমনটা কিন্তু না। পোশাকটা জাঁকজমক ছিল জন্য মেকআপ কম করেছি।’

শুধু বসে থাকা, হাঁটাহাঁটি, হাসি-কান্না দিয়ে মিউজিক ভিডিওটি যে নির্মিত হয়েছে এমন না। রীতিমতো মোগল ধাঁচ এবং নৃত্যকলার ব্যবহার করে বানানো হয়েছে ভিডিও। গানের পোস্টারে দেখা যাচ্ছে তেমন সাজপোশাক।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আগা নাহিয়ান আহমেদ এবং নৃত্য পরিচালনা করছেন সাইফুল ইসলাম ইভান। এর শুটিং হয়েছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি ও কক্সবাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *