নতুন নায়ক খুঁজছে জাজ মাল্টিমিডিয়া, আবেদন করবেন যেভাবে

দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া বেশ কয়েকজন নায়ক-নায়িকা উপহার দিয়েছে। যারা ইন্ডাস্ট্রিতে ভালো অবস্থানে রয়েছেন। তারা আবারও নতুন নায়ক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে তারা জানিয়েছে নায়ককে হতে হবে নন-গ্ল্যামার।

তারা এ নায়ক খুঁজছে সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘বারুদ’-এর জন্য। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছে জাজের ক্রিয়েটিভ টিম।

রবিবার বিকালে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো-

আচ্ছা নায়ক মানেই কি সুন্দর চেহারার কেউ? তা কেন হবে? আমরা সবাই তো আমাদের জীবনের নায়ক। আর আমরা সবাই কি লম্বা, ফর্সা, শ্যামলা, সুন্দর দেহের অধিকারী? না। আমাদের মাঝে অনেকেই লম্বা না, ফর্সা না, এমনকি চেহারাও ভালো না ।

জাজ এমনই এক নায়ক খুঁজছে, দেখতে সুন্দর হওয়ার বাধ্যবাধকতা নেই। জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘বারুদ’ সিনেমার জন্য এক নতুন মুখ খুঁজছি। কেমন নায়ক খুঁজছি তা নিম্নে দেওয়া হলো-

বয়স: ২০-২৫ বছর, উচ্চতা: ৫’৬”-৫’৯”, গায়ের রঙ: কালো বা শ্যামলা (ফর্সা চলবে না), শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উচ্চ মাধ্যমিক, অভিনয়ে: অবশ্যই অভিনয়ে পারদর্শী হতে হবে।

‘বারুদ’ সিনেমার সম্পূর্ণ গল্প এই নায়কের ওপর ভিত্তি করে। সঙ্গে থাকবে দুই নায়িকা। একটি নতুন ও ব্যতিক্রমধর্মী গল্প ‘বারুদ’। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছে জাজ ক্রিয়েটিভ টিম।

আপনি যদি নিজেকে ভালো অভিনেতা মনে করেন এবং উপরের উল্লেখিত বর্ণনার মতো হন, তাহলে আবেদন করুন নিচের ইমেইল আইডিতে- thehero.jaaz@gmail.com। আবেদনের সঙ্গে যা সংযুক্তি করবেন:

১। ৩ কপি ছবি, ২। ফেসবুকের লিংক, ৩। বয়স, ৪। উচ্চতা, ৫। গায়ের রঙ, ৬। শিক্ষাগত যোগ্যতা, ৭। ফোন নাম্বার

দেখা যাক, কে হবে বাংলার প্রথম নন-গ্ল্যামার হিরো!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *