ইমন-তানহাকে নিয়ে নতুন মিশনে সিদ্দিক

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসাবেও তার সুখ্যাতি আছে। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই এখন বিজ্ঞাপন নির্মাণ করেন তিনি।

অনেক বছর পর এ অভিনেতা নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। নয়া পল্টন চায়না টাউন শপিং সেন্টারের নতুন এই বিজ্ঞাপনটি টিভিতে প্রচার শুরু হবে।

বিজ্ঞাপনটিতে অংশগ্রহণ করেছে নায়ক ইমন, নায়িকা তানহা তাসনিয়া, টিকটক সেলিব্রিটি অনামিকা ঐশী, নবাগত নায়িকা আরিয়ানা জামান, নায়ক সিয়ামসহ অনেকে।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে সিদ্দিকুর বলেন, অভিনয়ের মতো পরিচালনার কাজটি দারুণ উপভোগ করি। এবারের বিজ্ঞাপনটি খুব অল্প সময়েই বড় পরিসরে নির্মাণ করেছি। তাই আমি বিশ্বাস করি এটি প্রচারে আসার পর দর্শকের ভালো সাড়া পাবো।

এদিকে, ঈদে বেশকিছু নাটক আসছে সিদ্দিকের। এর মধ্যে ‘খোদা হাফেজ ঢাকা’ নাটকটিতে তার বিপরীতে আছেন তানিন তানহা। ঈদে প্রচারের অপেক্ষায় থাকা তার অন্য নাটকগুলো হলো- ‘বউয়ের বয়ফ্রেন্ড’, ‘চোরের প্রেম’, ‘এঙ্গেজমেন্ট’ ও ‘চলো পালাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *