এবারের ঈদে ১০টি গান শোনাবেন মাহফুজুর রহমান

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার আরেকটি পরিচয় তিনি গায়ক। গানের প্রতি তার দুর্বলতা সবার জানা। গেল ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে দেন তিনি।

হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান দখল করে নেয়।

গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের রোজার ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করছেন।

তিনি বলেন ‘ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে দিকে অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

এ সময় ভবিষ্যতে খেলাধুলা নিয়েও গান করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এটিএন বাংলা সূত্রে জানা গেছে, মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এর পরের বছরগুলোতে নিয়মিতই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *