বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা লঙ্কানদের

স্পোর্টস আপডেট ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার লক্ষ্যে আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ঘোষিত এই প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন মোট ২১জন লঙ্কান ক্রিকেটার।

জানা গেছে যে, লঙ্কানদের সবশেষ সফর থেকে কয়েকজনকে বাদ দিয়ে সেই দলের সঙ্গে যোগ করা হয়েছে নতুন দুই ক্রিকেটারকে। জায়গা করে নেওয়া দুই ক্রিকেটার হলেন রোশেন সিলভা এবং ওশাধা ফার্নান্দো।

বাংলাদেশ সফরের জন্য দিমুথ করুনারত্নের অধীনে ২৩ সদস্যের এই দল নেমে দাঁড়াবে ১৮ জনে। আগামী ৫ মে ঢাকায় আসার কথা লঙ্কানদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ মিরপুরের হোম আব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ২৩ মে। সিরিজের দুইটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

শ্রীলঙ্কায় বর্তমানে চলছে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট। সিরিজটি অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়েই ছিল শঙ্কা। তবে এই স্কোয়াড ঘোষণা করায় সেই শঙ্কা দূর হয়েছে।

এক নজরে শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড-

দিমুথ করুনারত্নে, ওশাধা ফার্নান্দো, পথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুসল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ সিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া, জেফরি ভ্যান্ডারসে, লক্ষীতা মুনাসিংহে ও সুমিন্দা লক্ষন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *