রজনীকান্তের পর তামিল সিনেমায় সুপারস্টার তকমা পাওয়া তারকাদের কয়েকজনের অন্যতম থালাপতি বিজয়। ভারত এবং ভারতের বাইরে তার সিনেমাকে ঘিরে থাকে আলাদা উম্মাদনা।
বলা হয়ে থাকে তামিল সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম থালাপাতি বিজয়। এই সুপারস্টারের ৬৫তম ছবি ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে আজ।
ছবি মুক্তির প্রথম দিনেই থালাপতি বিজয়কে নিয়ে বাড়তি উন্মদনা থাকে বরাবরই। এবারও তার ব্যতিক্রম নয়। ছবি মুক্তির দিনে তার মূর্তি শোভা পাচ্ছে তামিল নাড়ুতে।
ভারতীয় গণামধ্যমের খবর তামিলনাড়ুর ইরোডে একটি ইলেকট্রনিক্স কোম্পানি ৪ লাখ রুপি ব্যয়ে নির্মাণ করেছে বিজয়ের একটি মূর্তি। বিজয় ভক্তরা যেনো ছবি তুলতে পারে এই জন্যই বানানো হয়েছে এটি।
এদিকে মুক্তির প্রথম দিনেই খুব একটা ভালো রিভিউ আসছে না বিস্টের। ধারণা করা হচ্ছে বিজয় অভিনীত মাস্টার’এর মতো এতোটা প্রশংসা কুড়াতে পারবেনা ছবিটি।
পরিচালক নেলসন দিলীপকুমারের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেগড়ে। সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে। এ সিনেমা তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
খবরে প্রকাশ, ১৫০ কোটি বাজেটের এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি রুপি। তবে এ সিনেমা নিয়ে বিতর্ক উঠেছে। কুয়েত ও কাতারে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, ‘বিস্ট’ সিনেমায় বিজয়-পূজা হেগড়ে ছাড়াও অভিনয় করছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে তামিল ভাষার অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা।
