ঠোঁটে সার্জারি করানো অভিনেত্রীদের একহাত নিলেন ফারিয়া

সাম্প্রতিক সময়ে নারীদের মধ্যে নতুন প্রবণতা দেখা দিয়েছে। কৃত্রিম উপায়ে সার্জারি করিয়ে ঠোঁট ফোলানো, নাক কিংবা গাল চিকন করা; এসব যেন ট্রেন্ডে পরিণত হচ্ছে। বিশেষ করে শোবিজ জগতের মডেল-অভিনেত্রীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

যারা এমন সার্জারি করিয়ে চেহারার সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করছেন, তাদের তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। তার মতে, এসব করে সৌন্দর্যের পরিবর্তে আরও কুৎসিত হচ্ছেন তারা।

বিষয়টি নিয়ে ফেসবুকে ফারিয়া শাহরিন লেখেন, ‘তোমরা সবাই যেভাবে ঠোঁট মোটা, নাক-গাল চোখা করা শুরু করেছো, কোনদিন জানি কোন লাইভে এসব খুলে পড়ে যায়! ভাই তোমরা তো অনেক সুন্দর ছিলা আগেই। কী দরকার নিজের সৌন্দর্যটাকে, আল্লাহ্‌র সৃষ্টিটাকে এভাবে নষ্ট করার?’

ফারিয়া জানান, তার নিজের মধ্যেও অনেক খুঁত আছে। তবে তিনি সেগুলো নিয়েই সন্তুষ্ট। অভিনেত্রী লিখেছেন, ‘আমার নাক বাঁকা, ঠোঁট উপরেরটা নেই বললেই চলে, চোখ দুইটা পাখির বাসার মতো, চোখের পাশে কাটা দাগ, এত হাজার সমস্যা নিয়েও দিনশেষে শুকরিয়া করি আল্লাহ্‌র সৃষ্টি নিয়ে। আর তোমরা…!’

ফারিয়ার এই স্ট্যাটাসে বহু মানুষ মন্তব্যের মাধ্যমে তার সঙ্গে একমত পোষণ করেছেন। শোবিজের কেউ এসব নিয়ে কথা বলতে চান না। সেক্ষেত্রে ফারিয়ার ভূমিকাকে বাহবা দিচ্ছেন সকলে। যদিও ফারিয়া তার পোস্টে কারো নাম উল্লেখ করেননি।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। সর্বশেষ কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *