সেই যুবকের জন্য চাকরি চাইলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

সম্প্রতি ভাইরাল হয়েছিল এক পানি বিক্রেতার ভিডিও। ভিডিওতে দেখা যায় চলন্ত বাসে পানি দেওয়ার জন্য দৌড়ে আসেন। বাস ছেড়ে দেওয়ার পরও তিনি পানি দিতে সক্ষম হন।

সেই ভিডিওটি নেট দুনিয়ায় নিমিশেই ভাইরাল হয়ে যায়। এরপর তাকে খুঁজতে মরিয়া হয়ে উঠেন টিভি মিডিয়ার পরিচিত মুখ লাক্স সুপারস্টার মডেল অভিনেত্রী ফারিয়া শাহরিন। শেষ পর্যন্ত তাকে খুঁজে পেয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন।

সেখানে সেই ভাইরাল মাসুদের চাকরি চেয়ে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘ফাইনালি এই ভিডিওতে যে ভাইটাকে আপনারা দেখছেন তাকে আমি খুঁজে পেয়েছি। আপনারা যদি কেউ এই ভাইকে আর্থিকভাবে সাহায্য করতে চান। তার বিকাশ নাম্বার ০১৭২৫৯১৫৫১৬। এটা উনি কিনা তার হোয়াটঅ্যাপে কল করে নিশ্চিত হয়েছি। ভাইটার জন্য জব খুঁজছি, দেখি পারি কিনা। উনি এসএসসি পর্যন্ত পড়েছেন। কেউ যদি উনাকে জব দিতে পারেন দয়াকরে। উনার এই নাম্বারে ০১৮৭৬৪৮০৩১৩ কল করবেন। উনার নাম মাসুদ। উনার একটা জব খুব প্রয়োজন। আমি চেষ্টা করছি। আপনারা যদি আমার আগেই তাকে একটা জব নিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। ভাইটার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি জানি আপনারাও করবেন ইনশাআল্লাহ।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’।

সর্বশেষ কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া শাহরিন। এছাড়াও বর্তমানে তিনি ধ্রুব টিভিতে “ব্যাচেলর পয়েন্ট সিজেন – ৪” এ অন্তরা নামে একটি চরিত্রে অভিনয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *