Home বিনোদন তেলের বিজ্ঞাপনে ইমনের সঙ্গে রান্নাঘরে নিপুণ!

তেলের বিজ্ঞাপনে ইমনের সঙ্গে রান্নাঘরে নিপুণ!

0
305

জুটি বেঁধে এর আগে দুটি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। অন্যদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনও করেছেন তারা। বর্তমানে সাংগঠনিক কার্যক্রমও চালাচ্ছেন।

এবার সেই জুটি একটি নতুন বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে আবারও এক ফ্রেমে ফিরলেন। জানা গেছে, নরসিংদীতে সরিষার তেলের একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন নিপুণ। তার সঙ্গে আছেন চিত্রনায়ক ইমন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ইমন বলেন, নিজের এলাকায় নিপুণের সঙ্গে বিজ্ঞাপনের শুটিং করছি। ব্যাপারটা বেশ ভালো লাগছে। অনেক মানুষ আমাদের শুটিং দেখতে এসেছে।

তিনি আরও বলেন, বিজ্ঞাপনটি পরিচালনা করছেন বাপী শাহ। মেকাপম্যান আছে মনির। আমরা সবাই নরসিংদীর মানুষ। সবাই খুব এনজয় করে কাজটি করছি।

জানা গেছে, শিগগির বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচারে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here