পদ্মায় ধরা পড়েছে বিশালাকৃতির এক বাঘাইর মাছ

নজর২৪, মুন্সীগঞ্জ- বহু আলোচিত মাওয়া মৎস্য আড়তের বেচাকেনা সরগম ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। প্রায় তিন যুগেরও বেশি আগে প্রতিষ্ঠিত পদ্মা পাড়ের ‘মাওয়া মৎস আড়ৎ’ টি, তাছাড়া পাইকারী বাজার নামেও রূপলাভ করেছে।

 

দেশের বিভিন্ন স্থান থেকে যেমন মাছ ব্যবসায়ীরা তাদের মাছ বিক্রির জন্য আসে, তেমনি ঢাকাসহ দূর দূরান্তের পাইকারাও ভোরে মাছ কিনতে আসেন এখানে। তবে মাওয়ার মছের আড়তটির সদস্যরা সূর্য্য উদয় থেকে অর্ধবেলা পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়।

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খ্যাত পদ্মার পাড়ে প্রতিদিনের মত জমে উঠেছে এ আড়ৎটি। আজ বৃহস্পতিবার ভোররাতে লৌহজং উপজেলার কনকসর গ্রামের মোঃ হাফিজ নামের এক জেলের নৌকা জালে ৪০ কেজি ওজনের এ মাছটি ধরা পড়েছে।

 

জানা যায়, প্রতিদিনের মতোই মধ্যরাত থেকে মাঝ পদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন হাফিজ। এ সময় ভোর রাতের দিকে হঠাৎ করে জালে আটকা পড়ে একটি বাঘাইর মাছ। এক পর্যায়ে মৎস্য শিকারীরা বহু কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হন।

 

পরবর্তীতে সকাল ৬টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়া ঘাটের শ্রী কার্ত্তিক মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উৎসুক জনতারা ঐ আড়তে ভিড় জমায়। আড়তে ৪০ কেজি ওজনের এ মাছটির দাম ওঠে ৩৪ হাজার টাকা।

 

তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে দুই হাজার টাকা লাভে অর্থাৎ ৩৬ হাজার টাকায় বিক্রি করবেন বলে জানান মৎস্য আড়ৎতের পাইকারী ওই বিক্রেতা মো. মুকলেছুর রহমান মুকলেছ শেখ।

 

তিনি  বলেন, এ সাইজের বাঘাইর মাছ সচরাচর পদ্মায় মেলেনা। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বাঘাইর মাছ আমরা দেখিনি।

 

তবে সংশ্লিষ্টরা বলেন, মাওয়া ঘাটে ৩৬ হজার টাকা বিক্রি হওয়া পদ্মার বাঘাইর অবিশ্বাস্য হলে এখানে দ্বিতীয় বারের মত এটি ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর আগেও ৪৯ কেজি ৯শ গ্রাম ওজনের একটি বাঘাইর মাছ বিক্রি হয়েছে এ আড়তে ৪২ হাজার টাকায়।

 

লৌহজং উপজেলা মৎস কর্মমর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, এ সময়ে নদীতে প্রতি বছরের মতো নানা প্রজাতির মাছ সাগর থেকে ভেসে আসে এবং পদ্মায় বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা থাকলে সেখানে আশ্রয়নেন বড় বড় মাছগুলো আর আসা যাওয়ার মাঝে ধরা পড়ে জেলের জালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *