নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে বিস্ফোরক দ্রব্য আইনে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব সুত্রে জানা যায়, শনিবার দুপুরে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ আভিযানিক দল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পৌর হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বেগমগঞ্জ থানার মামলা নং-৪২, তারিখ- ২২/০৫/২০১৩, ধারা- বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হাজীপুর গ্রামের মৃত আবদুস ছোবাহানের পুত্র জাফর আহাৎ (৪৩),গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ১টি মাদক মামলা ও ২টি চাঁদাবাজি মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
