এবার একসঙ্গে গাইলেন ভূবন বাদ্যকর ও হিরো আলম

পাশের দেশ ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি অনলাইন দুনিয়ার ভাইরাল। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ এমন কথার গান গেয়ে রাতারাতি তারকা বনে গেছেন ভুবন।

এবার সেই কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকরের সঙ্গে গান গাইলেন বাংলাদেশের আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

জানা যায়, করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় শুক্রবার (০৯ এপ্রিল) কলকাতা গিয়েছেন হিরো আলম। যদিও তিনি আগেই জানিয়েছিলেন এবারের কলকাতা সফরে থাকবে একাধিক চমক। অবশেষে আজ শনিবার (৯ এপ্রিল) দুপুরে জানালেন সেই চমকের কথা।

কলকাতা থেকে ভিডিও কলে হিরো আলম বললেন, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি। ‘

ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি; এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। ’

গানটি লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ ভিডিও নির্মাণ করবেন সালাউদ্দিন গোলদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *