Home বিনোদন নতুন রূপে আসছেন ইলিয়াস কাঞ্চন

নতুন রূপে আসছেন ইলিয়াস কাঞ্চন

0
173

বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে সিনেমার বাইরে মাঝেমধ্যে ছোটপর্দায়ও দেখা যায়। গল্প, চরিত্র পছন্দ হলে নাটক, টেলিফিল্মের চরিত্র হয়ে দেখা দেন তিনি। কাছাকাছি সময়ে সঞ্জয় সমদ্দারের ‘মরণোত্তম’ টেলিফিল্মে দেখা গিয়েছিল ইলিয়াস কাঞ্চনকে। এরপর ‘দরবেশ’ নামে আরও একটি নাটকে অভিনয় করেছিলেন।

এবার এই জনপ্রিয় অভিনেতা হাজির হয়েছেন ‘বইওয়ালা’ হয়ে। এ নামে একটি নাটকে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। নাটকটি প্রচার হবে শনিবার (৯ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটে, এনটিভিতে।

খায়রুল বাসার নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। ইলিয়াস কাঞ্চন আছেন কেন্দ্রীয় চরিত্রে।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের উপযোগী চরিত্রাভিনেতা হিসেবে সেভাবে আর কেউ গল্প লেখেন না। খুব কম গল্পই মনমতো হয়। বইওয়ালা গল্পটি পাওয়ার পর মনে হয়েছিল, চরিত্রটি অসাধারণ। এ ধরনের চরিত্রের প্রতি এখনো আমার অনেক লোভ আছে। কাজটি করতে গিয়েও বেশ ভালো লেগেছে। যিনি পড়ালেখা করতে পারেননি। কিন্তু বই নিয়ে তার সবচেয়ে বেশি আগ্রহ। বই নিয়ে তাকে দ্বারে দ্বারে ঘুরতে দেখা যাবে। এর মধ্যে রোমান্টিক কিছু মুহূর্ত গল্পে অন্য মাত্রা যোগ করবে।’

‘বইওয়ালা’ নাটকের নির্মাতা রাইসুল তমাল বলেন, ‘সমাজে একধরনের অস্থিরতা চলছে। সেই অস্থিরতা কাটানোর উপায় তরুণদের বই পড়ায় উৎসাহিত করা। সৃজনশীল কাজ কীভাবে একজনকে সহনশীল করে তোলে, সেটা দেখানোর জন্যই নাটকটি নির্মাণ করা।’

মৃণাল দত্তের প্রযোজনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জে এস হিমি, সুজন হাবিব, দাউদ নূর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here