যারা টিপ পরেছিল, তারা এখন হিজাব পরে না কেন?: প্রশ্ন সিদ্দিকের

কয়েক দিন আগে টিপ পরে হেনস্তার শিকার হন তেজগাঁও কলেজের এক নারী প্রভাষক। এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। শোবিজ অঙ্গনের অনেক তারকা অভিনেতা টিপ পরে প্রতিবাদ করেন। টিপ পরা এসব তারকাদের ‘পাগল’ বলে মন্তব্য করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান।

যেসব অভিনেতারা টিপ পরে প্রতিবাদ জানিয়েছিলেন, তারা এবার হিজাব পরে কেন প্রতিবাদ করছেন না সেই প্রশ্ন তুলেছেন সিদ্দিক।

ফেসবুকে এক স্ট্যাটাসে সিদ্দিকুর রহমান বলেন, ‘যেই সব সহকর্মী সেলিব্রেটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা; তারা এখন হিজাব পরো না কেন? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’

কিন্তু সিদ্দিক এই প্রশ্ন কেন তুললেন? মূল ঘটনা হলো—নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে স্কুলে আসায় কয়েকজন ছাত্রীকে পে’টানোর অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে। এ ঘটনায় তারকারা কেন চুপ, সেই প্রশ্ন সিদ্দিকের।

উল্লেখ্য, ৬ এপ্রিল ছাত্রীদের পে’টানোর ঘটনা ঘটলেও এটি প্রকাশ্যে এসেছে গতকাল (৭ এপ্রিল)। একাধিক ছাত্রীর অভিযোগ, অ্যাসেম্বলি চলাকালীন শিক্ষিকা আমোদিনী পাল তাদেরকে পি’টিয়েছেন। কারণ তারা হিজাব পরে স্কুলে এসেছেন। এ নিয়ে ওই এলাকায় বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি।

যদিও আমোদিনী পাল জানিয়েছেন, স্কুল ড্রেস না পরে আসার কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখানে ধর্মীয় কোনও বিষয় ছিল না। স্কুলড্রেস পরে না আসায় তাদের শাসন করেছিলাম। একশ্রেণির মানুষ বিষয়টিতে ধর্মীয় রং লাগাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *