নাগরপুরে মামুদনগর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৭ এপ্রিল), মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ শহিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও  সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, নাগরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *