Home দেশের খবর সুনামগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ব্যবসায়ীর

সুনামগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ব্যবসায়ীর

0
109

সুনামগঞ্জ প্রতিনিধি: গত ৪ এপ্রিল সুনামগঞ্জ প্রতিদিনে ‘ইজারাবিহীন ধোপাজান নদীতে পাথর পাচার করছে রফিকুল’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ব্যবসায়ী মোঃ রফিকুল হক।

এসময় তিনি বলেন, আসলে এই অভিযোগ টি সম্পুর্ণ ঘুম মিথ্যা, আমাকে হেয় প্রতিপন্ন ও সামাজিক ভাবে আমার সন্মান নষ্ট ও আমাকে হেয় করার লক্ষে একটি কুচক্রী-মহল এই মিথ্যা ও বানোয়াট সংবাদটি গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে। আমি এই ভিত্তিহীন ও মিথ্যা বানোয়াট প্রকাশিত সংবাদ ও কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ লিপিতে রফিকুল হক জানিয়েছেন, ‘প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এ সংবাদে তিনি ও তার পরিবারের সামাজিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

মোঃ রফিকুল হক আরও বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদে উল্লেখ রয়েছে ১লা রমজান রাতে আমার ১০টি নৌকা পাথর নিয়ে বাহির হয়েছে। অথচ ১লা রমজান রাতে আমার শহরের বাড়িতে অবস্থান করি। আর আমার জানা মতে ঐরাতে কোন বালি ময় পাথর ভর্তি নৌকা নদীতে চলাচল করে নাই। প্রায় দুই মাস ধরে ধোপাজান নদীতে আমার কোন নৌকা বালি পাথর পরিবহন করেনি।

৫ এপ্রিল সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদে আমার বক্তব্যে উল্লেখ করেছেন, আমি বালি ব্যবসায়ী আমার পাথরের ব্যবসা নেই। আমি নাকি খালের মুখে থাকা পুলিশকে মেনেজ করে নৌকা বাহির করি, যদি আমার পাথরের ব্যবসা না থাকে আর আমি যদি নৌকা বাহির না করে থাকি বার বার নিউজে আমাকে চোরাকারবারি বলার কারন কি। আর ডিবি পুলিশ নৌকা ধরে আর ছাড়ে। গত ১লা এপ্রিল ধোপাজান নদীতে নৌ-পুলিশ, ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৭ টি নৌকা আটক করে নিয়মিত মামলা দায়ের করেন। তাহলে আমার প্রশ্ন ডিবি পুলিশ নৌকা ছাড়লো কোথায়। এটা নিতান্তই আমাকে ও পুলিশ সদস্য ও পুলিশ অফিসারদের হেয় প্রতিপন্ন করার জন্য কুচক্রি মহলের কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here