রংপুরে তরুণকে কুপিয়ে হত্যা, দম্পতি আটক

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ রিপোর্টার: রংপুরের কাউনিয়ায় সাইদুল নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আজম খা গ্রামের সাইদুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজির পর শনিবার এপ্রিল বেলা ১২ টায় পার্শ্ববর্তী রফিকুলের বাড়ির উঠানে রক্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

বেলা ১টায় পুলিশ এসে রফিকুলের বাড়ির শোয়ার ঘর থেকে সাইদুলের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে। সাইদুলকে ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় রফিকুল ও তার স্ত্রী বুলবুলি বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পুলিশ আরও জানিয়েছে, রফিকুলের স্ত্রী বুলবুলির সাথে পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়াও ওই পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা হতবাক হয়েছি। সাইদুলকে যেখাবে ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তা নৃশংস বর্বরতা। এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *