Home দেশের খবর ঢাকা ‘বাসে মদ খেয়ে রাশিয়ান নাগরিকের মাতলামি’, ৯৯৯-এ কল দিলেন যাত্রীরা

‘বাসে মদ খেয়ে রাশিয়ান নাগরিকের মাতলামি’, ৯৯৯-এ কল দিলেন যাত্রীরা

0
124

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যাত্রীবাহী বাসে মদ খেয়ে মাতলামি করে যাত্রীদের সাথে অশালীন আচরণ করার অভিযোগে এক রাশিয়ান নাগরিককে আটক করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ইউনিয়নের জুঁই-যুথি পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।

শেমেলিন আলেকজেহুার নামের ওই রাশিয়ান নাগরিক রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আইটি বিভাগে চাকুরি করেন বলে পুলিশ জানিয়েছে।

মির্জাপুর থানা পুলিশের এসআই আরিফ তালুকদার জানান, পাবনা ইশ্বরদী থেকে ঢাকাগামী বাস গাড়িতে ওই রাশিয়ান নাগরিক প্রথমে বাসের ভেতর মদ খেয়ে মাতলামি করেন এবং বাসের ভিতরে মদ ফেলেন। এতে বেশ কয়েকজন যাত্রীদের সাথে অশালীন আচরণ করলে বাস থেকে কেউ একজন ৯৯৯ ফোন দেন। পরে বিষয়টি আমাদের জানানো হলে মহাসড়কের ওই স্থান থেকে তাকে আটক করে থানায় আনা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বলেন, বিষয়টি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদের কয়েকজন প্রতিনিধি পাঠান। আমরা তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ওই রাশিয়ান নাগরিককে হস্তান্তর করে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here