Home আলোচিত অ্যাওয়ার্ড পেলেন পরীমণি

অ্যাওয়ার্ড পেলেন পরীমণি

0
243

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পাঁচদিন হাসপাতালে থাকার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছেন। বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।

পরীমনি বলেন, ‘পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো।’

হাসপাতাল থেকে ফিরলেও শরীর পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়ে পরীমণি বলেন, ‘বাসায় ফিরেছি, কিন্তু শরীর কিছুটা দুর্বল আছে এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে মনে হচ্ছে।’

এদিকে এরই মধ্যে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন এই নায়িকা। অ্যাওয়ার্ড পাওয়ার পর শুক্রবার (০১ এপ্রিল) ফেসবুকে কয়েকটি ছবি আপলোড করেছেন। সেখানে আইকনিক স্টার অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।

জানা যায়, পরীমণি ছাড়া এ বছর চলচ্চিত্রে বিভাগে এই পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, নীরব, চিত্রনায়িকা অপু বিশ্বাস বিদ্যা ও সিনহা মিম, নৃত্য বিভাগে পুরস্কার পেয়েছেন নাদিয়া আহমেদ। এছাড়া চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, চয়নিকা চৌধুরীকে আইকনিক স্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here