শাহজাদপুরে উদ্বোধন হলো জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্ক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রা শুরু করলো জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্ক এন্ড রেস্টুরেন্ট।

শুক্রবার (০১ লা এপ্রিল) সকাল ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাঁচড়া গ্রামে এ পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা ও স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার ছেলে বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম।

জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্ক এন্ড রেষ্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক সেলিম সাকলাইনের সভাপতিত্বে ও আবু হানিফের সঞ্চালনায় পার্কের কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুমগ্ন করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, সাবেক ভাইস চেয়ারম্যান মুম্তাক আহমেদ, অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন প্রমূখ।

বক্তারা শাহজাদপুর তথা অত্র অঞ্চলের মানুষের জন্য এত সুন্দর একটি বিনোদন কেন্দ্র স্থাপন করায় সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। এর আগে পার্কের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক গোলাম সাকলাইন সেলিম জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্ক এন্ড রেস্টুরেন্টের বিভিন্ন দিক উপস্থিত অতিথি এবং আমন্ত্রিত সাংবাদিকবৃন্দের সামনে তুলে ধরেন।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলা শহর থেকে ৫ কিলোমিটার পূর্বে বাঁচড়ায় অবস্থিত এ পার্কটিতে দর্শনার্থীদের জন্য রয়েছে ৬টি রাইড। পাইরেট শিপ, সুইং চেয়ার, হ্যাপী ট্রেন, হেলিকপ্টার, আমাদের দেশটা স্বপ্নপুরী তার মধ্যে অন্যতম। এছাড়াও কিডস জোনে আছে মোটরসাইকেল, মিকি মাউস, ডরিমন, হেলিকপ্টার, ঘোড়া, হাতি ইত্যাদি।

আরো রয়েছে একটি সেলফি জোন যেখানে দর্শনার্থীরা ছবি তুলতে পারবেন। এখানে রয়েছে রঙ বেরঙের আকর্ষনীয় পানির ফোয়ারা, যার শীতল ছোঁয়ায় মন জুড়িয়ে যাবে। পার্কের অভ্যন্তরে রয়েছে একটি পরিচ্ছন্ন রেস্টুরেন্ট; যেখানে দেশি, থাই এবং চায়নিজ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে।

এখানে আরো রয়েছে একটি সুবিশাল কনভেনশন সেন্টার; যেখানে একসাথে প্রায় ৫০০ লোকের যেকোন প্রোগ্রাম করা যাবে। সপ্তাহে সাতদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পার্ক এবং রেস্টুরেন্টে সবার জন্য খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *