Home দেশের খবর সিরাজগঞ্জে মাদকাসক্ত পিতার নির্মমতায় শিশু কন্যার মৃত্যু

সিরাজগঞ্জে মাদকাসক্ত পিতার নির্মমতায় শিশু কন্যার মৃত্যু

0
119

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত বাবার নির্মমতায় রাইসা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ৩ মাস। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদকাসক্ত বাবা রঞ্জু মিয়া উল্লাপাড়ার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (৩০ মার্চ) বিকেলে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর হলো রঞ্জু মিয়ার (২৫) সাথে একই ইউনিয়নের জয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই রঞ্জু যৌতুকের জন্য জান্নাতিকে চাপ দিতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এক পর্যায়ে জান্নাতি বাবার বাড়ি চলে যায়। সেখানেই সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। দুই পরিবারের আলোচনায় গত ২৯ মার্চ বিকেলে শিশু সন্তানসহ জান্নাতিকে রঞ্জু বাড়ি নিয়ে আসে।

পরদিন বিকেলে শিশুকে ঘরে ঘুম পারিয়ে রেখে পারিবারিক কাজ করছিল জান্নাতি। এ সময় রঞ্জু মিয়া শিশু কন্যাকে কোলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে লাথি মারে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পর থেকেই রঞ্জু মিয়া পলাতক রয়েছে।

এদিকে এলাকাবাসী রাইসার দাদা, দাদী ও ফুফুকে আটক করে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here