শেরপুরে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৯৯৯-এ কল, শিক্ষকসহ গ্রেফতার ২

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে এক কলেজ ছাত্রীকে বাসায় ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষক ও বাসার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, ওই কলেজ ছাত্রীকে বুধবার সন্ধ্যায় প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরের তার ভাড়া বাসায় ডেকে নিয়ে এসে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা বুঝতে পেরে বাসার মালিক লুৎফর রহমান ও আবু রাহাত ভয় দেখিয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে।

রাতে বাসায় গিয়ে পরিবারের সহযোগিতায় ওই ছাত্রী ৯৯৯ এ ফোন করলে রাতেই কলেজ শিক্ষককে গ্রেফতার করে নকলা থানা পুলিশ। ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে আজ ভোরে শেরপুর থেকে বাসার মালিককেও গ্রেফতার করে সদর থানা পুলিশ।

মামলার আরেক পলাতক আসামী আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *