রমজানে ইফতারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন মাহি

ঢাকাই সিনেমার নামকরা অভিনেত্রী মাহিয়া মাহি। অনেকদনি ধরেই নিভৃতে আছেন। রোজার মাসে সেই নিভৃতবাস কাটছে অভিনেত্রীর। কারণ তিনি রমজান মাসের প্রতিদিনই থাকতে পারেন টিভি পর্দায়।

রোজার মাসে ইফতারের কুইক রেসিপির অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে মাহিয়া মাহিকে। রেসিপিগুলো বানিয়ে দেখাবেন সেফ টমি মিয়া।

অনুষ্ঠানটির প্রযোজক আফতাব বিন তমিজ জানান, চারটি টেলিভিশনে দেখা যাবে এ কুইক রেসিপি। অনুষ্ঠানটির দৈর্ঘ্য হবে ১২ মিনিট।

বুধবারেও শুটিং চলছে, প্রযোজক আশা করছেন বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে ৩০ পর্বের এ আয়োজন। রাজধানীর কল্যাণপুরে একটি স্পটে চলছে শুটিং।

এর আগে মাহিকে অনলাইনে পোশাক ও ঘরের সাজ-সজ্জার জিনিস বিক্রির ব্যবসা করতে দেখা গেছে। এবার তিনি রেস্টুরেন্ট ব্যবসা করতে যাচ্ছেন। গাজীপুর চৌরাস্তায় রেস্টুরেন্ট দিচ্ছেন তিনি। যার নাম রাখা হয়েছে ‘ফারিশতা’।

মাহি বলেন, ‘রেস্টুরেন্টের ইনটেরিয়রের কাজ চলছে। রোজার মধ্যে রেস্টুরেন্টের বাইরে ইফতারের আয়োজন থাকবে। আর এটি চালু হবে চাঁদ রাতে।’

মাহি আরও জানান, তার ভালো লাগে গার্মেন্টস ব্যবসা। তবে এবার রেস্টুরেন্টের ব্যবসা করতে যাচ্ছেন তিনি। বলেন, ‘গার্মেন্টস ব্যবসাটা হচ্ছে না আপাতত, তােই রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে শুরু করছি। পরে কি হয় দেখা যাক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *