মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা-২০২২ এ ভূষিত হলেন ঘাটাইলের সাংবাদিক ফজলুর

মো.রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ‘শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২’ প্রাপ্তির পর এবার ‘মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা-২০২২’ এ ভূষিত হলেন ঘাটাইলের যুগান্তর সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় পুরানা পল্টন ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা ও দুই বাংলার গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

সার্ক কালচারাল ফোরাম বাংলাদেশের সভাপতি এ টি এম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।

শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে ছিলেন, কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধিকারিক, শুনানি বিচার ও পশ্চিমবঙ্গ সরকারের যুগ্মসচিব ড. অমল কান্তি রায়, চিত্রশিল্পি কবি, লেখক গবেষক প্রফেসর ড. হীরা সোবহান, পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খানসহ নানা শ্রেনী পেশার বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

পরে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর হাত থেকে মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা গ্রহন করেন ঘাটাইলের যুগান্তর সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *