Home ফিচার ‘পুলিশি হামলার’ প্রতিবাদে নতুন কর্মসূচি বাম জোটের

‘পুলিশি হামলার’ প্রতিবাদে নতুন কর্মসূচি বাম জোটের

0
137

নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির পদক্ষেপ বন্ধের দাবিতে ডাকা অর্ধদিবস হরতালে পুলিশি হামলার অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট।

এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় পল্টনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে মোর্চাটি। একই দিন দেশের বিভিন্ন প্রান্তে সমাবেশ করবে জোটের জেলা কমিটিগুলো।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, সমাবেশের শুরু থেকেই পুলিশের আচরণ উসকানিমূলক ছিল। শেষ মুহূর্তে কর্মসূচি ঘোষণার আগে পুলিশ ব্যারিকেড তুলে দিয়েছে; হামলা চালিয়েছে।

তার দাবি, হামলায় ২০ জনের মতো নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে পল্টনে বাম জোটের নেতাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরতাল সমর্থকদের ওপর পুলিশকে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা গেছে। সংঘর্ষে বাম জোটের আহত একজন কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।।

চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের এই অর্ধদিবস হরতাল পালন করা হয়।

হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে ভোর ৬টার দিকে মিছিল বের করেন সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা। তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here