Home আলোচিত ভক্তদের পাগলামো দেখলে আমার চোখ ভিজে যায়: শাকিব খান

ভক্তদের পাগলামো দেখলে আমার চোখ ভিজে যায়: শাকিব খান

0
123

ঢাকাই সিনেমার ক্যারিয়ার ২২ বছর হলেও রাজার হালে ১৫ বছরের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে সিংহাসনে বসে আছেন শাকিব খান। ব্যবসায়িক সাফল্য থেকে হলে হলে উপচে পড়া ভিড় দেখা যায় এই নায়কের ছবিতে। এজন্য প্রযোজক-পরিচালকের কাছে ভরসার স্থল শাকিব! তিনি থাকলেই যেন ছবি হিট! তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান, সুপারস্টার।

সোমবার (২৮ মার্চ) বাংলা চলচ্চিত্রের মহাতারকা শাকিব খানের জন্মদিন। দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খান হিসেবে শাকিবের উত্থানটা ২০০৭ সালের দিকে। তারপর থেকে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব। বলা হয়ে থাকে তিনিই ইন্ডাস্ট্রি! তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয়; ব্যবসার বীজ বোনেন প্রযোজক-হল মালিকরা।

এদিকে, শাকিবের এবারের জন্মদিনটা কাটছে একেবারে অন্যরকম। সুদূর মার্কিন মুলুকে কাটবে তার জন্মদিন। জন্মদিন উপলক্ষে নতুন ছবির ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকাই খান সাহেব! নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিত হবে শাকিবের এই ছবিটি, শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। পাশাপাশি এই ছবিটি মুক্তি পাবে কানাডা, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে।

বিশেষ দিনটিতে উপলক্ষ হোয়াটসঅ্যাপে কথা হয় শাকিব খানের সঙ্গে। তিনি বলেন, আমাকে যারা ভালোবাসে প্রতিবছর জন্মদিন এলে তারা নানাভাবে উদযাপন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলেই ইমোশনাল হয়ে পড়ি। ভক্তরা নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ জানায়, বিষয়টি আমার কাছে অত্যন্ত সুখের। এবার জন্মদিনে দেশের বাইরে থাকায় দেশকে খুবই মিস করছি, দেশে ভক্তদের পাগলামো মিস করছি।

শাকিব খান আরও বলেন, সব ফ্যানদের সাথে ‘ফেইস টু ফেইস’ দেখা করা সম্ভব না। তারা নিজেরাও জানে হয়তো কখনও সরাসরি পরিচিত হতে পারবে না। কিন্তু বছরের পর বছর আমাকে অন্ধের মতো ভালোবাসে। কতকিছু যে করে আমার জন্য! একা একা যখন এগুলো দেখি আমার চোখ ভিজে যায়। ওদের এসব পাগলামো আমাকে কাজের অনুপ্রেরণা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here