অস্কারে সেরা অভিনেতা উইল স্মিথ

হলিউডের ডলবি থিয়েটারে চোখ ধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হলো ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস, অস্কার। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় এ আয়োজন। প্রতিবারের মতো এবারও লাল গালিচা মাড়িয়ে তারকারা প্রবেশ করেন অডিটোরিয়ামে।

বিশ্ব চলচ্চিত্র জগতের মর্যাদাপূর্ণ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এ আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হলিউড তারকা উইল স্মিথ।

রোববার সিএনএন জানিয়েছে, ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য অস্কার জিতেছেন স্মিথ। এটাই তার ক্যারিয়ারের প্রথম অস্কার।

রিচার্ড উইলিয়াম চরিত্রে অভিনয়ের স্বীকৃতিতে তার নাম ঘোষণার পর মঞ্চে পুরস্কার নিতে এসে কেঁদে ফেলেন তিনি।

অস্কার স্মারক হাতে পেয়ে আবেগাপ্লুত উইল স্মিথ বলেন, শিল্প জীবনেরই অনুকরণ। আমি রিচার্ড উইলিয়ামসকে অনুকরণ করেছি। কিন্তু ভালোবাসাই তো মানুষকে দিয়ে নানা পাগলামি করিয়ে নেয়।

এবারের অস্কারে সেরা অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন ‘বিয়িং দ্য রিকার্ডোস’ ছবির জেভিয়ার বার্ডেম, ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির বেনেডিক্ট কাম্বারব্যাচ, ‘টিক টিক বুম’ ছবির অ্যান্ড্রিউ গারফিল্ড ও ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’ ছবির ডিনজেল ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *