Home দেশের খবর বামজোটের ডাকা হরতাল রংপুরে ঢিলেঢালাভাবে চলছে

বামজোটের ডাকা হরতাল রংপুরে ঢিলেঢালাভাবে চলছে

0
119

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বাম জোটের ডাকে সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও আধাবেলা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে।

সকাল থেকে বাম জোটের নেতা কর্মীরা প্রেসক্লাবসহ আশেপাশ্বের এলাকায় অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করেছে। তারা রিকশা অটো সহ যান বাহন চলাচলে বাঁধা দিয়েছে। এ ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে পিকেটিং করার চেষ্টা করেছে।

তবে ঢাকাগামী বাস সহ আন্তঃজেলা বাস চলাচল অব্যাহত থাকলেও যাত্রী সংখ্যা অনেক কম দেখা গেছে। নগরীর প্রধান প্রধান শপিং মল সহ মার্কেটগুলো বন্ধ রয়েছে। নগরীতে স্বল্প সংখ্যক রিকশা সহ যান চলাচল করছে। নগরীতে পুলিশী পাহাড়া জোরদার করায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here