Home দেশের খবর নান্দাইলে ফাঁকা বাড়িতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নান্দাইলে ফাঁকা বাড়িতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

0
126

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ফাঁকা বাড়ির নিজ ঘরে মাহফুজুর রহমান সাজিদ (১৭) নামে এক কিশোরকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করতো।

শনিবার (২৬ মার্চ) দিনগত রাতে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান সাজিদ উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের বড় ভাই শুভ তার মা একই উপজেলার বাকচাঁন্দা গ্রামে মায়ের বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার দিনগত রাতে মাহফুজুর রহমান সাজিদ বাড়িতে একা থাকার সুযোগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বিছানার ওপর ফেলে রেখে যান। পরে স্থানীয়রা সকালে বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যায়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ ব্যাপারে বলেন, কে বা কারা রাতের আঁধারে হত্যা করে মরদেহ বিছানার ওপর ফেলে রেখে গেছে। তবে ঘরে লুটপাট বা চুরির কোনো ঘটনা ঘটেনি। আমি এখন ঘটনাস্থলেই আছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here