Home দেশের খবর বাবা মারা যাওয়ার ২১ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

বাবা মারা যাওয়ার ২১ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

0
122
সড়ক দুর্ঘটনা

নজর২৪, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় গোলাম কিবরিয়া ( ৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গতকাল বিকালে উপজেলার আলাউদ্দিন নগর বাস স্টপেজ জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত গোলাম কিবরিয়া ঐ উপজেলার বাউরা বাজারের বাসিন্দা মৃত নজরুল ইসলাম চেয়ারম্যানের ছেলে।

 

পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়া গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাটগ্রাম থেকে বাউরা অভিমুখে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন। পথিমধ্যে লালমনিরহাট-বুড়িমারি মহাসড়কের আলাউদ্দিন নগর বাস স্টপেজের কাছে পাটগ্রাম অভিমুখে যাওয়া একটি ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে গিযে গুরুত্বর আহত হন। পরে পাটগ্রাম ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে পাঠান। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

পাটগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) সুমন কুমার মোহন্ত সড়ক দুর্ঘটনায় গো্লাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্রেখ্য, ২১ দিন পূর্বে তাঁর বাবা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here