শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আয়শা, সম্পাদক রিনা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আয়শা খাতুন কে সভাপতি ও রিনা খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকাল ৪টায় পোতাজিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আনছার আলীর সঞ্চালনায় ও উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক ফওজিয়া বেগমের সভাপতিত্বে ইউনিয়ন মহিলা আ.লীগ আয়োজিত এই ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক সাংসদ জনাব চয়ন ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু।

উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফি, উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম ব্যাপারী, সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, উপজেলা মহিলা আ.লীগের যুন্ম-আহবায়ক জান্নাতুল ফেরদৌসী লাভলী।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, ছাত্রলীগ সভাপতি মারুফ হোসেন সুনাম, সাধারণ সম্পাদক রাসেল শেখ, মহির উদ্দিন, যুবলীগের সাবেক আহবায়ক রাজিব শেখ সহ দলীয় ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সাংসদ ও উপজেলা আ.লীগের সভাপতি চয়ন ইসলাম বলেন, আজ মেরিনা জাহান কবিতা আপার নেতৃত্বে শুধুমাত্র পোতাজিয়া ইউনিয়ন নয় সারা শাহজাদপুরেই মহিলা আ.লীগের কমিটি হচ্ছে। উপজেলার যেখানেই সম্মেলন হচ্ছে সেখানেই মেরিনা জাহান কবিতা আপার নেতৃত্বে মহিলারা সম্মেলনস্থলকে কানায় কানায় পূর্ণ করছে। ভবিষ্যতেও মেরিনা জাহান কবিতা আপার নেতৃত্বে আমরা বিএনপি-জামাতের সকল দেশবিরোধী কার্যক্রমকে প্রতিহত করবো।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মেরিনা জাহান কবিতা বলেন, নেতার পাশে বসে থেকে চামচামী করবেন সেই রাজনীতিতে আমি বিশ্বাস করিনা। রাজনীতি করতে হলে মানুষের সমস্যার কথা শোনেন, নারীদের কোথায় সমস্যা আছে সেটা শোনেন। যারা সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন তারা নারীদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনে সেটা সমাধান করার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, মেরিনা জাহান কবিতার রাজনীতি বলতে কিছু নেই, চয়ন ভাইয়ের রাজনীতি বলতে কিছু নেই, লাভলু ভাইয়ের রাজনীতি বলতে কিছু নেই। রাজনীতি শুধুমাত্র শেখ হাসিনার, মহিলা আ.লীগের নেতা শেখ হাসিনা, আ.লীগের নেতা শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *