সেন্টমার্টিন দ্বীপে সানি লিওনের নামে রিসোর্ট

এইতো কদিন আগেই বাংলাদেশে এসে ঘুরে গেছেন বলিউডের আইটেম গার্ল সানি লিওন। একদিনের সফরে ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সে অনুষ্ঠানে নেচে উপস্থিত অতিথিদেরও মাতিয়ে রাখেন।

সাবেক এই পর্নস্টারকে এবার দেখা গেলো অপার সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিনে! তবে স্বশরীরে নয় সানি সেখানে হাজির হয়েছেন একটি রেস্টুরেন্টের নাম হয়ে।

দেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত ৮ বর্গকিলোমিটারের এই প্রবাল দ্বীপে সানি লিওনের নামে রয়েছে একটি রিসোর্ট। যেটির নাম ‘সানি কোরাল বিচ রিসোর্ট এবং সানি লিওন বিচ ক্যাফে’।

জানা যায়, রিসোর্টের সামনে টানা লম্বা ব্যানার টানানো রয়েছে। প্রবাল সৈকতে নামলে যা সহজেই চোখে পড়বে। রিসোর্টটি আলীশান মানের ও আহামরি বিলাসবহুল নয় বলে জানা গেছে।

বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপে প্রতিবছর হাজার হাজার পর্যটক ঘুরতে যান। তাদেরকে আকৃষ্ট করতেই এমন নাম বেছে নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, টেকনাফ থেকে সাগর পথে ৯ কিলোমিটারের জলপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন বাজারে পৌছানের পর অটোরিকশা কিংবা ভ্যান করে জলপরি রোড ধরে কিছু দূর আগালেই চোখে পড়বে এই ‘সানি লিওন বিচ ক্যাফে রিসোর্ট’। রিসোর্টটির ম্যানেজার হিসেবে আছেন মহিউদ্দীন নামের একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *