Home বিনোদন নায়িকা ববিকে নিয়ে ‘বৃদ্ধাশ্রম’ বানালেন এসডি রুবেল

নায়িকা ববিকে নিয়ে ‘বৃদ্ধাশ্রম’ বানালেন এসডি রুবেল

0
114

জনপ্রিয় গায়ক এসডি রুবেল গানের পাশাপাশি অভিনয়েও যুক্ত আছেন। এর আগে ‘এভাবেই ভালোবাসা হয়’ নামের একটি সিনেমায় অভিনয় করে আলোচিত হন তিনি। এছাড়া পরিচালনার কাজেও দেখা গেছে তাকে।

তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি সিনেমা। যেখানে নায়ক হিসেবে অভিনয়ও করেছেন এই গায়ক।

গত ২৫ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এটির মুক্তির তারিখ পরিবর্তন করেছেন রুবেল। তার নতুন ঘোষণা অনুযায়ী আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

এ প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘এই সিনেমার মাধ্যমে সামাজিক কিছু বিষয় তুলে ধরেছি। গল্পের কারণেই দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন। বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকায় আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। আশা করছি দর্শক হলে এসে আমার পরিচালিত প্রথম সিনেমাটি দেখবেন।’

নিজের পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’-এর নায়ক রুবেল নিজেই। তার নায়িকা ববি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ। এই সিনেমার সুরকার ও সংগীত পরিচালকও এসডি রুবেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here