ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শোবিজের রঙিন দুনিয়ায় তারকা হলেও বাস্তব জীবনে তিনি একজন নারী। অন্য সবার মতো তার মনেও অনুভূতি আছে, নিজের একান্ত জিনিসগুলোর প্রতি একচ্ছত্র টান আছে। সে কথাই যেন স্পষ্ট করে বললেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। সেখানে তিনি জিনস ও টপ পরে আছেন। খোলা চুল দুই বাহু হয়ে নেমে এসছে সামনে। হাত দু’খানি রেখেছেন মাথায়।
ছবিটির ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমি একজন মেয়ে। আমার চুল, মুখ, মোবাইল কিংবা বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না’।
অধিকাংশ নারীই এমন। তাদের একান্ত প্রিয় জিনিসে কেউ হাত দিক, এটা তারা মোটেও পছন্দ করেন না। ফারিয়াও এক্ষেত্রে ব্যতিক্রম নন। তার এই অকপট ঘোষণায় সেটা পরিষ্কার হয়ে গেল।
আপলোড করার পর ফারিয়ার ছবিটিতে ১৩ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। অসংখ্য মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। সেখানে ইতিবাচক-নেতিবাচক দুই ধরণের মন্তব্যই রয়েছে। তবে কোনো মন্তব্যের জবাব দেননি নায়িকা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া। ৭ বছর প্রেমের পর তারা বাগদান সারেন। তবে গত বছরের অক্টোবরে ফারিয়া জানান, এখনই বিয়ের পরিকল্পনা নেই তার। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।
১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ফারিয়া। আরজে হিসেবে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। খুব অল্প সময়ের মধ্যে দুই বাংলার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
