Home দেশের খবর ঢাকা ক্রিকেট টুর্নামেন্ট: গোপালপুর-ভূঞাপুরকে হারিয়ে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব জয়ী

ক্রিকেট টুর্নামেন্ট: গোপালপুর-ভূঞাপুরকে হারিয়ে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব জয়ী

0
150

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাবকে ৮ উইকেটে হারিয়ে মধুপুর-ধনবাড়ি প্রেসক্লাব জয় লাভ করেছে।

রোববার (২১ মার্চ) বিকেলে মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।

উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক সন্তোষ দত্ত, রানী ভবনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আঃ আজিজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক এস এম শহীদ প্রমুখ।

এসময় উত্তর টাঙ্গাইলের সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here