নোয়াখালী জেলা যুবদল সভাপতি ও সম্পাদক জামিনে মুক্ত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জামিনে মুক্ত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা জজ আদালত তাদের জামিন মঞ্জু করেন। পরে রাত ৮টায় নোয়াখালী কারাগার থেকে মুক্ত হন।

এর আগে আগে ১ ফেব্রুয়ারি নুরুল আমিন খানের নেতৃতে দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে একটি মিছিল বের করে নোয়াখালী জেলা যুবদল। পরদিন ২ ফেব্রুয়ারারি বুধবার নুরুল আমিন খানকে পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে গভীর রাতে তার বাসা থেকে গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশ।

অপর দিকে যুবদলের সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনকে পুজা মন্ডপ ভাংচুরসহ বিভিন্ন মামলায় চট্রগাম থেকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *