খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ মার্চ) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসায় যান তিনি।

এ সময় মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয় বলে জানা গেছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতেই তার সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন মির্জা ফখরুল।

সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কয়েকদিন ধরে ভালো নয়। তার শরীরের তাপমাত্রা বেশি। চিকিৎসকরা তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে চেকআপের জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হতে পারে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই দিন তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা স্মারক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *