‘অশান্তির’ স্ট্যাটাস দেওয়ার পরদিনই স্বামীকে নিয়ে হানিমুনে ন্যান্সি

একদিন আগেই হঠাৎ করেই আলোচনায় উঠে আসেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে জানান তৃতীয় বিয়ে ও সংসার জীবন নিয়ে নানা তিক্ততার কথা। এর ঠিক ২৪ ঘণ্টার মাথায় স্বামী-গীতিকবি মহসীন মেহেদীকে নিয়ে হানিমুনে চলে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

হানিমুনে যাওয়ার খবরটিও জানিয়েছেন ন্যান্সি নিজেই। ফেসবুকে নিজের ফেরিফাইড পেজ থেকে জানান, স্বামী মহসীন মেহেদীকে নিয়ে এই মুহূর্তে কক্সবাজারে আছেন তিনি। হানিমুন শেষে আগামী ২১ মার্চ কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন ন্যান্সি।

শনিবার বিকেল ৪টা ৫৭ মিনিটে কক্সবাজারের চেকইন দিয়ে এবং স্বামী সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ন্যান্সি লিখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’

এর ঘণ্টা দুয়েক আগে স্বামীর সঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন ন্যান্সি। সেখানে তিনি লিখেছেন, ‘একটি সহজ বাস্তব পথচলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। জয় হোক সস্তা কাটতির। কিছু মানুষ খেয়ে পরে তো বাঁচলো, এই বা কম কি! শুভ দুপুর।’

ধারণা করা হচ্ছে, শুক্রবারের বি স্ফো’রক বক্তব্য থেকে সংবাদমাধ্যমের খবর পরিবেশনাকে ঘিরেই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যান্সি।

ন্যান্সির স্ট্যাটাস দেখে যোগাযোগ করা হলে ন্যান্সি গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখন হানিমুনে, কক্সবাজার। বিয়ের পর আমাদের হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারিনি। এখন সুযোগ হয়েছে, তাই চলে আসছি।’

আপনার একটি স্ট্যাটাস ঘিরে তো অনেক জল্পনা কল্পনা- বলতেই জনপ্রিয় এ সংগীতশিল্পী বলেন, ‘এটা নিয়ে কিছু বলার নেই। আমরা ভালো আছি, বিন্দাস আছি। আলহামদুলিল্লাহ। কে কি ভাবল, তা নিয়ে আমি ভাবি না। অনেকের মনে কল্পনা থাকতেই পারে। সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার কাছে বিষয়টি খুব হাসির লাগে।’

উল্লেখ্য, ন্যান্সি ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন। দীর্ঘ ৬ বছর সংসার জীবনের ইতি টানেন ২০১২ সালে। সেই সংসারে রয়েছে এক মেয়ে। নাম রোদেলা। ২য় বিয়ে করেন ২০১৩ সালের ৪ মার্চ। কিন্তু ২০২১ সালের এপ্রিলে গায়িকা জানান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না তিনি। একই বছরে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *