মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় পৌরসদরের প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
নতুন কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।
অনুষ্ঠানে প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি সাংবাদিক নিরঞ্জন পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের একমাত্র উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, পৌর বিএনপির আহ্বায়ক হযরত আলী মিঞা, বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা পরিষদের (সাবেক) ভাইস-চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, কলেজ ছাত্র সংসদের (সাবেক) ভিপি মাসুম রানা, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, ক্রীড়া সম্পাদক সেলিম আল মামুন, সদস্য ফরহাদ হোসেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, গত (৫ মার্চ) বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক জনকন্ঠের মির্জাপুর প্রতিনিধি নিরঞ্জন পালকে সভাপতি ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি সোহেল মোহসীন শিপনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি জহিরুল ইসলাম শেলী, যুগ্ম-সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হারুন অর-রশিদ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ্বাস, কিসমত খন্দকার, সাবেক অধ্যক্ষ সালাহ্উদ্দিন আহমেদ ও শামীম আল মামুন।
