Home দেশের খবর শেরপুরে বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
124

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের শ্রীবরদীতে বাঁশঝাড় থেকে সাকলাইন (৩০) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের পূর্ব ছনকান্দা এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

 

নি’হত সাকলাইন স্থানীয় মৃ’ত মন্ডল মিয়ার ছেলে। জমি সংক্রান্ত বি’রোধের জের ধরে প্রতি’পক্ষরা তাকে গলায় দড়ি বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রেখেছে বলে অভি’যোগ তুলেছেন নিহতের পরিবার।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে বাড়ির পাশে ঈদগাহ মাঠ বাজারে চা খেতে যায় সাকলাইন। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে আশপাশের লোকজন তার বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় দড়ি বাঁধা মরদেহ ঝুলতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশঝাড়ে যেখানে মরদেহ ঝুলেছিল তার নিচে ও আশপাশে ফোঁটা ফোঁটা র’ক্ত দেখা গেছে। এতে তারা ধারণা করছেন, সাকলাইনকে পরিকল্পিতভাবে হ;ত্যার পর বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

নিহ’তের স্ত্রী পারভিন ও ছেলে সোহাগ মিয়া জানায়, তাদের সাথে রাইস মিল মালিকের সঙ্গে জমি নিয়ে বি’রোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here