নয়া পোস্টের পর মঙ্গলবার দিনভর আলোচনার কেন্দ্রে রইলেন বলিউড বাদশা। SRK+ এর পোস্ট দেখে খবর ছড়াল নয়া ওটিটি প্লাটফরম লঞ্চ করতে চলেছেন কিং খান। সালমান খানের একটি টুইট ঘিরে গুঞ্জন আরও বাড়তে থাকে।
পরে জানা গেল, না, আলাদা করে কোনো ওটিটি প্লাটফরম লঞ্চ করছেন না শাহরুখ। পুরোটাই বিজ্ঞাপনী চমক।
বুধবার জানা গেল, SRK+ কোনো অ্যাপ নয়, একটি বিজ্ঞাপনী প্রচার। সাধারণ মানুষ থেকে সুপারস্টার সবাই সেই বিজ্ঞাপনী প্রচারের ফাঁদে পড়েছেন। ওটিটি প্লাটফরম লঞ্চ করার জন্য শুভেচ্ছা জানিয়ে পার্টিই চেয়ে বসেন সালমান। বলিউডের আরও অনেক বড় তারকারা শুভেচ্ছা জানান শাহরুখকে।
আসলে শাহরুখ খান আর অনুরাগ কাশ্যপকে নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করেছে Disney+ Hotstar। সেটির প্রচার কৌশলই SRK+ অ্যাপ।
পুরো বিজ্ঞাপনটি সামনে আসতেই কেটে যায় সব বিভ্রান্তি। বিজ্ঞাপনটিতে দেখা যায়, শাহরুখ অনুরাগকে নতুন প্রজেক্টের জন্য গল্পের আইডিয়া, স্টোরি লাইন শেয়ার করতে বলেনি। আলোচনা হতে হতে শাহরুখ-অনুরাগ দুজনেই বুঝতে পারে সব স্টোরি লাইনই Disney+ Hotstar-এ ইতোমধ্যেই আছে।
পাঠান ফার্স্ট লুক সামনে এসেছে সম্প্রতি। দীর্ঘ সময়ের ব্রেকের পর Pathan ছবির হাত ধরেই বড় পর্দায় কাম ব্যাক করছেন শাহরুখ খান। স্বাভাবিকভাবেই এই ছবি ঘিরে উত্তেজনা চরমে। চলতি মাসের শুরুতেই পাঠানের মুক্তির দিন জানিয়েছিলেন কিং খান। তবে ওটিটি-তে আসছেন না তো কী, টুইটার থেকে ফেসবুক তাতেও মেতে বলিউডের হৃদয়হরণকারী শাহরুখ খানকে নিয়ে।





