Home বিনোদন তেজস্বী ২৫টা বাচ্চা চায়, আমি ভালো বাবা হব: করন

তেজস্বী ২৫টা বাচ্চা চায়, আমি ভালো বাবা হব: করন

0
108

বিগ বসে তাদের প্রেমের শুরু। এরপর তাদের নিয়ে আলাপ-আলোচনা, গুঞ্জন কম হয়নি। বি-টাউনে সব সময়ই আলোচনায় থেকেছে করন কুন্দ্র ও তেজস্বী প্রকাশের নাম। এরই মধ্যে তেজস্বীকে নিয়ে করনের এক মন্তব্যে নতুন করে শুরু হয়েছে আলোচনা ঝড়।

বিয়ে কবে করছেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও করণ কুন্দ্র বলছেন, তিনি ভালো বাবা হবেন। শুধু তাই নয়, তেজস্বী ২৫ সন্তান চান বলেও মন্তব্য করেছেন তিনি।

করণ বলেছেন, আমি ভালো বাবা হব। যখন আমি অনেক ছোট ছিলাম, যখন আমার দিদির ছেলেরা হয়েছিল। সে সময় আমার মাত্র ১২ বছর বয়স। ওরা আমার সঙ্গেই বেশিরভাগ সময় থাকত। তাই আমার মনে হয়, বাচ্চাদের সঙ্গে আমার বন্ডিং ভালো।

মেয়ে সন্তানের বাবা হওয়ার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।

এদিকে, সম্প্রতি তেজস্বীর বাড়িতে দেখা গিয়েছিল করণ কুন্দ্রাকে। তেজস্বীর বাড়িতে তাহলে কি বিয়ের পাকা কথা সারতে গিয়েছিলেন করণ? পাপারাৎজিদের এই প্রশ্নের জবাবে শুধুই হেসেছেন করণ।

কবে তাঁরা বিয়ে করবেন, এ নিয়ে জোর চর্চা চলছে বি-টাউনে। বিগ বসের পর এখন নাগিন ধারাবাহিকে দেখা যাচ্ছে তেজস্বীকে। বিয়ের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানাননি করণ-তেজস্বী। তাঁদের বিয়ের চর্চার মধ্যেই বাচ্চাদের নিয়ে যে মন্তব্য করলেন করণ, তাতে এই জল্পনা আরও জল-হাওয়া পেল বলেই মনে করছে তাঁদের ফ্যানেরা।

অন্যদিকে, আকাসার সঙ্গে ‘কামলে’ গানে দেখা গিয়েছে করণ কুন্দ্রাকে। বিগ বস ১৫-এর প্রতিযোগী ছিলেন আকাসাও। আকাসার সঙ্গে প্রতীক সহেজপালের সম্পর্ক নিয়েও জোরদার চর্চা চলছে। প্রতীক সম্পর্কে এক সাক্ষাৎকারে আকাসা বলেছেন, তাঁরা মোটেই কাপল নন। তাঁর ও প্রতীকের সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো। আকাসার কথায়, ”আমরা খুব ভালো বন্ধু”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here